হরমুজ প্রণালিতে হামলার শিকার জাহাজটির গন্তব্য ছিল ভারত
হরমুজ প্রণালিতে হামলার শিকার থাইল্যান্ডের পতাকাবাহী কার্গো জাহাজ মায়ুরি নারি পশ্চিম ভারতের কান্দলা বন্দরের দিকে যাচ্ছিল বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১১ মার্চ) হামলার সময় জাহাজটি ওই বন্দরের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিল।
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান সংঘাতের প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয়।
মন্ত্রণালয় আরও জানায়, এই সংকটের আগের পর্যায়গুলোতেও এ ধরনের হামলায় ভারতীয় নাগরিকসহ অনেক মূল্যবান প্রাণহানি ঘটেছে। সাম্প্রতিক সময়ে এসব হামলার সংখ্যা ও প্রাণঘাতী মাত্রা বাড়তে থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
ভারত স্পষ্ট করে বলেছে, আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। সংঘাতের কারণে সাধারণ নাবিকদের নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্য কার্যক্রম যেভাবে ঝুঁকির মুখে পড়ছে, তা বিশ্ব অর্থনীতির জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে।
সূত্র : আলজাজিরা