অতিরিক্ত সাবেক উপকমিশনার শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুলিশের অতিরিক্ত সাবেক উপকমিশনার এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।  আবেদনে বলা হয়, শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। যা দ্রুতই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।  বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসএম শিবলী নোমান এখনো দেশে অবস্থান করছেন এবং দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নিমিত্ত আসামির বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

অতিরিক্ত সাবেক উপকমিশনার শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুলিশের অতিরিক্ত সাবেক উপকমিশনার এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। যা দ্রুতই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসএম শিবলী নোমান এখনো দেশে অবস্থান করছেন এবং দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নিমিত্ত আসামির বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow