এই বিজয় সকল বাংলাদেশীর : অপর্ণা রায়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে সকল বাংলাদেশীর বিজয় হিসেবে অভিহিত করেছেন দলটির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালীমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রমনা কালী মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন এখন অব্দি দ্বিতীয়টি হয়নি উল্লেখ করে অপর্ণা রায় বলেন, এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এটা প্রমাণ করে, নির্বাচনের জন্য জনগণ কতটা আগ্রহী ছিল। জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় সকল বাংলাদেশীর। প্রার্থনা সভায় বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ট্রাস্টি নিবাস চন্দ্র মাঝি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ্র ভৌমিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, জাসাস
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে সকল বাংলাদেশীর বিজয় হিসেবে অভিহিত করেছেন দলটির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালীমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রমনা কালী মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন এখন অব্দি দ্বিতীয়টি হয়নি উল্লেখ করে অপর্ণা রায় বলেন, এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এটা প্রমাণ করে, নির্বাচনের জন্য জনগণ কতটা আগ্রহী ছিল। জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় সকল বাংলাদেশীর।
প্রার্থনা সভায় বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ট্রাস্টি নিবাস চন্দ্র মাঝি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ্র ভৌমিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার, মিন্টু বসু, তন্ময় সাহা, এসকে সবুজ, সমীর সরকার, সুবীর দত্ত, পরান সাহা, মনি শংকর রায়, মৃণাল মজুমদার, পিংকি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?