অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র
নৌপথে দীর্ঘপাল্লার সামুদ্রিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির নৌবাহিনী এ পরীক্ষা চালিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি নৌবাহিনীর কর্মকর্তাদের বরাতে ইউএসএনআই নিউজ জানিয়েছে, মার্কিন নৌবাহিনী সম্প্রতি একটি নতুন দীর্ঘপাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং সমুদ্রে মাইন পেতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। নেভাল এয়ার সিস্টেমস কমান্ড (এনএভিএআইআর) জানিয়েছে, পরীক্ষায় ব্যবহৃত এই সিস্টেমটিকে দূরপাল্লার জেডিএএম (জিবিইউ-৭৫) নামে উল্লেখ করা হয়েছে। এটি বোয়িংয়ের তৈরি যৌথ সরাসরি আক্রমণ যুদ্ধাস্ত্র তথা জেডিএএম ধারণার একটি সম্প্রসারিত সংস্করণ। কর্মকর্তারা বলছেন, নৌবাহিনীর বিমানগুলো একাধিকবার পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে। এ সময় অস্ত্রটি ২০০ নটিক্যাল মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে এবং এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৩০০ নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন সিস্টেমটি বিদ্যমান অস্ত্র যেমন হার
নৌপথে দীর্ঘপাল্লার সামুদ্রিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির নৌবাহিনী এ পরীক্ষা চালিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি নৌবাহিনীর কর্মকর্তাদের বরাতে ইউএসএনআই নিউজ জানিয়েছে, মার্কিন নৌবাহিনী সম্প্রতি একটি নতুন দীর্ঘপাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং সমুদ্রে মাইন পেতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
নেভাল এয়ার সিস্টেমস কমান্ড (এনএভিএআইআর) জানিয়েছে, পরীক্ষায় ব্যবহৃত এই সিস্টেমটিকে দূরপাল্লার জেডিএএম (জিবিইউ-৭৫) নামে উল্লেখ করা হয়েছে। এটি বোয়িংয়ের তৈরি যৌথ সরাসরি আক্রমণ যুদ্ধাস্ত্র তথা জেডিএএম ধারণার একটি সম্প্রসারিত সংস্করণ।
কর্মকর্তারা বলছেন, নৌবাহিনীর বিমানগুলো একাধিকবার পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে। এ সময় অস্ত্রটি ২০০ নটিক্যাল মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে এবং এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৩০০ নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন সিস্টেমটি বিদ্যমান অস্ত্র যেমন হারপুন এবং এসএলএএম-ইআর ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি দূরত্ব থেকে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের পাল্লা প্রায় ১৪০ থেকে ১৫০ নটিক্যাল মাইল।
What's Your Reaction?