‘অদম্য নারী সম্মাননা’ পেলেন দিনা রহমান

গণতান্ত্রিক ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখায় ‘অদম্য নারী সম্মাননা’ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সহমহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অদম্য নারী সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিরা তাকে সম্মাননা প্রদান করেন। জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ

‘অদম্য নারী সম্মাননা’ পেলেন দিনা রহমান

গণতান্ত্রিক ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখায় ‘অদম্য নারী সম্মাননা’ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সহমহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অদম্য নারী সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিরা তাকে সম্মাননা প্রদান করেন।

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরে তাদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে অদম্য নারী হিসেবে সুলতানা রহমান দিনার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সুলতানা রহমান দিনা সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হাজী রফিক আহমদ ও শাহনাজ বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

রাজনীতির পাশাপাশি দিনা একজন ব্যবসায়ী ও গণমাধ্যম উদ্যোক্তা। তিনি সিলেট ট্রেডিং কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার এবং এসটিসি ফিসারিজের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি এসটিসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow