অধিনায়কের ব্যাটে বাংলাদেশের ১৩৩ রানের পুঁজি

টপঅর্ডারের তিন ব্যাটার ইনিংস বড় করতে পারেননি। তবে এডিনবার্গে নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানার ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৩৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২৬ রান তুলতে পারে বাংলাদেশ। দুই ওপেনার জোয়াইরিয়া ফেরদৌস ১৩ বলে ১২ আর দিলারা আক্তার ১৬ বলে ১১ রান করে আউট হয়ে যান। এরপর শারমিন আক্তারও ১৩ বলে ১০ রানের বেশি করতে পারেননি। এরপর নিগার সুলতানা হাল ধরেন। মাঝে তাকে সঙ্গ দেন সোবহানা মোস্তারি (২২ বলে ২২) আর স্বর্ণা আক্তার (১৫ বলে ২২)। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন নিগার। দলকে এনে দেন লড়াকু পুঁজি। এমএমআর

অধিনায়কের ব্যাটে বাংলাদেশের ১৩৩ রানের পুঁজি

টপঅর্ডারের তিন ব্যাটার ইনিংস বড় করতে পারেননি। তবে এডিনবার্গে নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানার ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৩৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২৬ রান তুলতে পারে বাংলাদেশ। দুই ওপেনার জোয়াইরিয়া ফেরদৌস ১৩ বলে ১২ আর দিলারা আক্তার ১৬ বলে ১১ রান করে আউট হয়ে যান। এরপর শারমিন আক্তারও ১৩ বলে ১০ রানের বেশি করতে পারেননি।

এরপর নিগার সুলতানা হাল ধরেন। মাঝে তাকে সঙ্গ দেন সোবহানা মোস্তারি (২২ বলে ২২) আর স্বর্ণা আক্তার (১৫ বলে ২২)। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন নিগার। দলকে এনে দেন লড়াকু পুঁজি।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow