পৃথক সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যানের ছেলেসহ নিহত ২

কক্সবাজারের উখিয়া ও ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। কক্সবাজার-টেকনাফ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির একটি পিকআপভ্যানের ধাক্কায় রাকিব হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনায় সুফিয়া ও মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কের বড় জেঠাইল এলাকায় দুর্ঘটনায় রাকিব হোসেন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রাকিব। পথিমধ্যে বড় জেঠাইল এলাকায় তার বাড়ির কাছাকাছি আসলে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পিকআপভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহত রাকিব ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের ছেলে। নিহত রাকিবের চাচা জানান, মোবাইলে ফ্লেক্সিলোড

পৃথক সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যানের ছেলেসহ নিহত ২

কক্সবাজারের উখিয়া ও ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। কক্সবাজার-টেকনাফ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির একটি পিকআপভ্যানের ধাক্কায় রাকিব হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনায় সুফিয়া ও মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কের বড় জেঠাইল এলাকায় দুর্ঘটনায় রাকিব হোসেন নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রাকিব। পথিমধ্যে বড় জেঠাইল এলাকায় তার বাড়ির কাছাকাছি আসলে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পিকআপভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহত রাকিব ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের ছেলে।
নিহত রাকিবের চাচা জানান, মোবাইলে ফ্লেক্সিলোড করতে যায় রাকিব। বালিয়া স্ট্যান্ড থেকে মোবাইলে টাকা লোড দিয়ে ফেরার সময় বাড়ির পাশেই পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক পিকআপ ও তার চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
অপরদিকে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচলরত একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারীদের চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়।

নিহত সুফিয়া টেকনাফ উপজেলার মুশকালিপাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow