অধিবেশন চলাকালে খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার

বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে সেখানে খাওয়া-দাওয়া, চা-পান বা এ ধরনের কোনো ভোজনসংক্রান্ত কার্যক্রমেরও প্রচলন নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসনে বসে দেখতে পান, একজন সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকেই মাইকে ওই সদস্যের নাম উল্লেখ না করে তিনি জানতে চান, তিনি কী খাচ্ছেন, চা পান করছেন কি না, সেটিও প্রশ্ন করেন। জবাবে সংশ্লিষ্ট সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। এ সময় স্পিকার কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’। তবে টিভি ক্যামেরা সেদিকে না যাওয়ায় ওই সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধিতে অধিবেশন কক্ষে বসে খাওয়া নিয়ে সরাসরি কোনো নির্দেশনা না থাকলেও ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে, সংসদ কক্ষটি কেবল বৈঠকের কাজেই ব্যবহারযোগ্য। কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। খাওয়া-দাওয়া যেহেতু বৈঠকের অংশ নয়, তাই এটি ওই বিধির পরিপন্থি হিসেবে বিবেচিত। সংসদীয় রীতিতেও এমনটি দেখা যায় না।

অধিবেশন চলাকালে খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার

বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে সেখানে খাওয়া-দাওয়া, চা-পান বা এ ধরনের কোনো ভোজনসংক্রান্ত কার্যক্রমেরও প্রচলন নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসনে বসে দেখতে পান, একজন সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকেই মাইকে ওই সদস্যের নাম উল্লেখ না করে তিনি জানতে চান, তিনি কী খাচ্ছেন, চা পান করছেন কি না, সেটিও প্রশ্ন করেন।

জবাবে সংশ্লিষ্ট সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। এ সময় স্পিকার কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।

তবে টিভি ক্যামেরা সেদিকে না যাওয়ায় ওই সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধিতে অধিবেশন কক্ষে বসে খাওয়া নিয়ে সরাসরি কোনো নির্দেশনা না থাকলেও ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে, সংসদ কক্ষটি কেবল বৈঠকের কাজেই ব্যবহারযোগ্য। কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। খাওয়া-দাওয়া যেহেতু বৈঠকের অংশ নয়, তাই এটি ওই বিধির পরিপন্থি হিসেবে বিবেচিত। সংসদীয় রীতিতেও এমনটি দেখা যায় না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow