অনন্ত পৃথ্বীরাজের দুটি কবিতা
ভুলগুলো ফুল হয়ে যায় আমাদের কৈশোর; ছেলেবেলা-মেয়েবেলা—কত আনন্দময় সময় কেটে গেছে নির্জলা।মনের কোণে বিচিত্র স্বপ্নের আখ্যান বুনেঅদৃশ্য শেফালিরা পর হয়ে যায় চিরতরে। কত বিনিদ্র রাতের বেখেয়ালি লেখাজোখাবালিশের ওয়্যারে লুকোনো প্রেমের স্ক্রিপ্টকৈশোরে মায়ের চোখে ধরা খাওয়া ভয়ে মনথেকে অদৃশ্য হয়ে যায় প্রথম প্রেমের সাধ। তারপর বড়বেলায় ছোট ছোট ভুল ফুল হয়ে যায়। **** ঝলসানো বনমোরগ ভোরের হাওয়ায় আটকে যায় গতিবিধি,প্রত্যুষে ডেকে ডেকে হয়রান হওয়ার পর,যারা আর টাইমলাইনে থাকে না—ওরাসাধারণ জনগণ; তাদের শীত-বসন্ত বলেকিছু নেই। ঋতুচক্রে তারাই সবচেয়ে বেশিক্ষতিগ্রস্ত হয়। নেতারা দেশ নিয়ে ভাবে না; অতীতের কেচ্ছাআর বিগতের হাস্তোর গেয়ে চেতনার নামেক্ষমতার টানাটানিতে ব্যস্ত সবাই। নিষ্পাপমানুষেরা অধিকার চাইতে গিয়ে মবের হাতেঝলসানো বনমোরগে পরিণত হয়। এসইউ
ভুলগুলো ফুল হয়ে যায়
আমাদের কৈশোর; ছেলেবেলা-মেয়েবেলা—
কত আনন্দময় সময় কেটে গেছে নির্জলা।
মনের কোণে বিচিত্র স্বপ্নের আখ্যান বুনে
অদৃশ্য শেফালিরা পর হয়ে যায় চিরতরে।
কত বিনিদ্র রাতের বেখেয়ালি লেখাজোখা
বালিশের ওয়্যারে লুকোনো প্রেমের স্ক্রিপ্ট
কৈশোরে মায়ের চোখে ধরা খাওয়া ভয়ে মন
থেকে অদৃশ্য হয়ে যায় প্রথম প্রেমের সাধ।
তারপর বড়বেলায় ছোট ছোট ভুল ফুল হয়ে যায়।
****
ঝলসানো বনমোরগ
ভোরের হাওয়ায় আটকে যায় গতিবিধি,
প্রত্যুষে ডেকে ডেকে হয়রান হওয়ার পর,
যারা আর টাইমলাইনে থাকে না—ওরা
সাধারণ জনগণ; তাদের শীত-বসন্ত বলে
কিছু নেই। ঋতুচক্রে তারাই সবচেয়ে বেশি
ক্ষতিগ্রস্ত হয়।
নেতারা দেশ নিয়ে ভাবে না; অতীতের কেচ্ছা
আর বিগতের হাস্তোর গেয়ে চেতনার নামে
ক্ষমতার টানাটানিতে ব্যস্ত সবাই। নিষ্পাপ
মানুষেরা অধিকার চাইতে গিয়ে মবের হাতে
ঝলসানো বনমোরগে পরিণত হয়।
এসইউ
What's Your Reaction?