অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা ও সাইবার ক্রাইম প্রতিরোধে নেত্রকোনায় কর্মশালা

অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা, সাইবার ক্রাইম প্রতিরোধ এবং মামলা তদন্তে ত্রুটি-বিচ্যুতি বিষয়ক এক কর্মশালা নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম। তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং প্রতারণা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং মামলা তদন্তে পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সতর্ক, দক্ষ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তদন্ত কার্যক্রমে পেশাগত ত্রুটি এড়িয়ে সঠিক তথ্য-প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন কানাই লাল সরকার এবং রিপন কুমার মোদক। কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা সাইবার অপরাধ দমন, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং মোবাইল ব্যাংকিং জালিয়াতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা ও সাইবার ক্রাইম প্রতিরোধে নেত্রকোনায় কর্মশালা

অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা, সাইবার ক্রাইম প্রতিরোধ এবং মামলা তদন্তে ত্রুটি-বিচ্যুতি বিষয়ক এক কর্মশালা নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম।

তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং প্রতারণা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং মামলা তদন্তে পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সতর্ক, দক্ষ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তদন্ত কার্যক্রমে পেশাগত ত্রুটি এড়িয়ে সঠিক তথ্য-প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কানাই লাল সরকার এবং রিপন কুমার মোদক। কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা সাইবার অপরাধ দমন, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং মোবাইল ব্যাংকিং জালিয়াতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow