অনিকেত আমি
ঋতু বদলের সাথে গাঁথা মালা ছিঁড়ে যায়
তবু আনমনে গেঁথে যাই, যদি ফিরে পাই।
ব্যথাগুলো অশ্রু হয়ে ঝরে মাটিতে লোটায়
আলোহীন নক্ষত্রে স্বপ্ন খুঁজি বারংবার;
শোকের পরাগগুলো সর্বদা তাজাই থাকে
জীবন্ত অক্টোপাসের মতো জড়িয়ে রাখে,
যেন পরাজিত অন্ধকারে অস্তিত্ব বিলীন।
ঋতু বদলের সাথে গাঁথা মালা ছিঁড়ে যায়
তবু আনমনে গেঁথে যাই, যদি ফিরে পাই।
ব্যথাগুলো অশ্রু হয়ে ঝরে মাটিতে লোটায়
আলোহীন নক্ষত্রে স্বপ্ন খুঁজি বারংবার;
শোকের পরাগগুলো সর্বদা তাজাই থাকে
জীবন্ত অক্টোপাসের মতো জড়িয়ে রাখে,
যেন পরাজিত অন্ধকারে অস্তিত্ব বিলীন।