অনুমতি ছাড়া বিদেশি লিগে খেললেই নিষিদ্ধ, সাফ জানিয়ে দিলো পিসিবি

জাম্বিয়ায় চলমান ২০তম এশিয়ান লেজেন্ডস লিগে পাকিস্তানের কয়েকজন সাবেক ক্রিকেটারের অংশগ্রহণকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের অনুমতি (এনওসি) ছাড়া অননুমোদিত বিদেশি টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট স্যাংশনিং ও প্লেয়ার রিলিজ সংক্রান্ত বিধিমালা অনুযায়ী এই টুর্নামেন্টটি \'অননুমোদিত\' হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া প্রতিযোগিতাটি জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নের অনুমোদনও পায়নি। পিসিবির ভাষ্য, আইসিসি পুনরায় স্পষ্ট করেছে যে বিদেশে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে হলে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড থেকে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিতে হবে। একই সঙ্গে সদস্য বোর্ডগুলোকে অননুমোদিত প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও রয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট বোর্ডকেও আইসিসির পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে। বোর্ড জানিয়েছে, যারা পিসিবির প্রয়োজনীয় অনুমতি ছাড়া এই ধরনের ট

অনুমতি ছাড়া বিদেশি লিগে খেললেই নিষিদ্ধ, সাফ জানিয়ে দিলো পিসিবি

জাম্বিয়ায় চলমান ২০তম এশিয়ান লেজেন্ডস লিগে পাকিস্তানের কয়েকজন সাবেক ক্রিকেটারের অংশগ্রহণকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের অনুমতি (এনওসি) ছাড়া অননুমোদিত বিদেশি টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট স্যাংশনিং ও প্লেয়ার রিলিজ সংক্রান্ত বিধিমালা অনুযায়ী এই টুর্নামেন্টটি 'অননুমোদিত' হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া প্রতিযোগিতাটি জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নের অনুমোদনও পায়নি।

পিসিবির ভাষ্য, আইসিসি পুনরায় স্পষ্ট করেছে যে বিদেশে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে হলে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড থেকে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিতে হবে। একই সঙ্গে সদস্য বোর্ডগুলোকে অননুমোদিত প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও রয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট বোর্ডকেও আইসিসির পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।

বোর্ড জানিয়েছে, যারা পিসিবির প্রয়োজনীয় অনুমতি ছাড়া এই ধরনের টুর্নামেন্টে অংশ নেবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শাস্তি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই বছরের জন্য পিসিবির কাছ থেকে বিদেশি অনুমোদিত ক্রিকেট লিগ বা টুর্নামেন্টে অংশগ্রহণের এনওসি দেওয়া হবে না।

এছাড়া ওই সময়ের মধ্যে তারা পিসিবি বা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর অধীনে কোনো ধরনের ক্রিকেটীয় দায়িত্ব, কোচিং, পরামর্শক, মেন্টরিং বা অন্য কোনো পদে কাজ করার সুযোগও পাবেন না।

পিসিবি বলেছে, তারা আইসিসির বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্রিকেটের সুশাসন ও অখণ্ডতা রক্ষায় কোনো ধরনের আপস করবে না।

বোর্ড আরও জানিয়েছে, বর্তমান ও সাবেক-সব পাকিস্তানি ক্রিকেটারকে বিদেশি কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে অবশ্যই পিসিবির অনুমোদন ও এনওসি সংগ্রহ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক কাঠামো কার্যকর রাখতে আইসিসি ও অন্যান্য সদস্য বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে পিসিবি।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow