অনুমোদন ছাড়া ব্যানার-ফেস্টুন না সাঁটানোর আহ্বান সিসিক প্রশাসকের
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া ব্যানার ও ফেস্টুন সাঁটানো বন্ধ করার জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকেই নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার ও ফেস্টুন সাঁটাচ্ছেন, যা নগরের সৌন্দর্য নষ্ট করছে। তিনি আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ব্যানার-ফেস্টুন লাগানোর ফলে শহরের নান্দনিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সিলেট একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে উঠুক। সিসিক প্রশাসক বলেন, নগরের সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে নগরের পরিবেশ ও সৌন্দর্যের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া ব্যানার ও ফেস্টুন সাঁটানো বন্ধ করার জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকেই নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার ও ফেস্টুন সাঁটাচ্ছেন, যা নগরের সৌন্দর্য নষ্ট করছে।
তিনি আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ব্যানার-ফেস্টুন লাগানোর ফলে শহরের নান্দনিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সিলেট একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে উঠুক।
সিসিক প্রশাসক বলেন, নগরের সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে নগরের পরিবেশ ও সৌন্দর্যের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিটি করপোরেশনের অনুমোদিত বিলবোর্ডসমূহ এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।
What's Your Reaction?