অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু, সোমবার থেকে অনুশীলন
মালদ্বীপ ফুটবল ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে চার জাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। আগামী ১ থেকে ১০ জুন অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাফুফে পাঠাচ্ছে অনূর্ধ্ব-২৩ অর্থাৎ অলিম্পিক দল। এই টুর্নামেন্টের জন্য বাফুফে কোচ নিয়োগ দিয়েছে অভিজ্ঞ মারুফুল হককে। রোববার ক্যাম্প শুরু হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের। সোমবার থেকে অনুশীলন ফর্টিস এফসির মাঠে। ‘ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্ট’ নামের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়া অন্য দুই দল হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। কোচ মারুফূল হক এরই মধ্যে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। যাদের ডাকা হয়েছে তাদের বেশিরভাগই তরুণ। গত এপ্রিলে হওয়া সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের বেশ কয়েকজনকে ডেকেছেন মারুফুল হক। জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভারা। এবারের মৌসুমে মোহামেডানের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করা ফরোয়ার্ড সৌরভ দেওয়ানকে এই দলে ডেকেছেন দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হক। অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া খেলোয়াড়দের সামনে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার বড় একটা সুযোগ। মালদ্বীপের টুর্নামেন্টে যারা সুযোগ পাবেন এবং তারা যদি
মালদ্বীপ ফুটবল ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে চার জাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। আগামী ১ থেকে ১০ জুন অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাফুফে পাঠাচ্ছে অনূর্ধ্ব-২৩ অর্থাৎ অলিম্পিক দল। এই টুর্নামেন্টের জন্য বাফুফে কোচ নিয়োগ দিয়েছে অভিজ্ঞ মারুফুল হককে। রোববার ক্যাম্প শুরু হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের। সোমবার থেকে অনুশীলন ফর্টিস এফসির মাঠে। ‘ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্ট’ নামের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়া অন্য দুই দল হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান।
কোচ মারুফূল হক এরই মধ্যে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। যাদের ডাকা হয়েছে তাদের বেশিরভাগই তরুণ। গত এপ্রিলে হওয়া সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের বেশ কয়েকজনকে ডেকেছেন মারুফুল হক। জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভারা। এবারের মৌসুমে মোহামেডানের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করা ফরোয়ার্ড সৌরভ দেওয়ানকে এই দলে ডেকেছেন দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হক।
অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া খেলোয়াড়দের সামনে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার বড় একটা সুযোগ। মালদ্বীপের টুর্নামেন্টে যারা সুযোগ পাবেন এবং তারা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে নতুন জাতীয় দলের নজরও কাড়তে পারবেন।
বাংলাদেশ অলিম্পিক দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলার হলেন-
মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, মো. রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।
আইএন
What's Your Reaction?