অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার
অনেক স্বপ্ন ধারণ করে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। যুদ্ধে আহত হয়েছিলাম। কিন্তু সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। অনেক চেষ্টা ও ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন উপজেলায় ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্ম-নিয়োগ করবে এটাই কামনা করি। আশাকরি আগামী দিনে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে। তিনি আরও বলেন, দীর্ঘ দিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতা-কর্মীরা। যার ফলে দেশে ভয়ের আবহাওয়া কেটে গেছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এসময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুয়েল সাহা বিকাশ/এএইচ/জেআইএম
অনেক স্বপ্ন ধারণ করে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। যুদ্ধে আহত হয়েছিলাম। কিন্তু সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। অনেক চেষ্টা ও ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন উপজেলায় ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্ম-নিয়োগ করবে এটাই কামনা করি। আশাকরি আগামী দিনে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে।
তিনি আরও বলেন, দীর্ঘ দিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতা-কর্মীরা। যার ফলে দেশে ভয়ের আবহাওয়া কেটে গেছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
এসময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/এএইচ/জেআইএম
What's Your Reaction?