‘অনেক ভোট কাভার করেছি, এত সুষ্ঠু পরিবেশ লাইফে দেখিনি’

ঢাকার অভিজাত ভোটারদের আসন হিসেবে খ্যাত ঢাকা-১৭। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে লড়ছেন জামায়াতের ডা. এস এম খালিদুজ্জামান। আসনটির পাঁচটি কেন্দ্র ঘুরে ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে। প্রিসাইডিং কর্মকর্তারা রুমে বসে সিসিটিভিতে দেখছেন সার্বিক পরিস্থিতি। গুলশানের কালাচাঁদপুর স্কুলে মোট সাতটি কেন্দ্র। এর মধ্যে পাঁচটি কেন্দ্র ঘুরে বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তারা। ৪৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩৭০ জন। ৩টা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার ১০টি। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম ভুইয়া বলেন, ‘দুপুরের পর আশা করছি আরও কিছু ভোট পড়বে।’ গুলশানের কালাচাঁদপুরে ভোটকেন্দ্রে সিসিটিভিতে দেখা হচ্ছে সার্বিক পরিবেশ, ছবি: জাগো নিউজ ৪১ নম্বর কেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৪৪ শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৭৬৪। ভোট পড়েছে ৭৭৮টি। এ তথ্য জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মজিদ মো. নাঈম। ৩৭ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশ। মোট ভোট দুই হাজার ৮৫৮। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. ফার

‘অনেক ভোট কাভার করেছি, এত সুষ্ঠু পরিবেশ লাইফে দেখিনি’

ঢাকার অভিজাত ভোটারদের আসন হিসেবে খ্যাত ঢাকা-১৭। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে লড়ছেন জামায়াতের ডা. এস এম খালিদুজ্জামান। আসনটির পাঁচটি কেন্দ্র ঘুরে ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে। প্রিসাইডিং কর্মকর্তারা রুমে বসে সিসিটিভিতে দেখছেন সার্বিক পরিস্থিতি।

গুলশানের কালাচাঁদপুর স্কুলে মোট সাতটি কেন্দ্র। এর মধ্যে পাঁচটি কেন্দ্র ঘুরে বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তারা।

৪৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩৭০ জন। ৩টা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার ১০টি। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম ভুইয়া বলেন, ‘দুপুরের পর আশা করছি আরও কিছু ভোট পড়বে।’

ঢাকা-১৭ আসনের ভোটকেন্দ্র

গুলশানের কালাচাঁদপুরে ভোটকেন্দ্রে সিসিটিভিতে দেখা হচ্ছে সার্বিক পরিবেশ, ছবি: জাগো নিউজ

৪১ নম্বর কেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৪৪ শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৭৬৪। ভোট পড়েছে ৭৭৮টি। এ তথ্য জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মজিদ মো. নাঈম।

৩৭ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশ। মোট ভোট দুই হাজার ৮৫৮। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমি অনেক ভোট কাভার করেছি। এবারের ভোটের মতো শান্তি পাইনি। কোনো পেশিশক্তির ভয় নেই। এত ঠাণ্ডা মাথায় আগে ভোটের দায়িত্ব পালন করতে পারিনি।’

সিসিটিভিতে পুরো কেন্দ্রের ভোট দেখছিলেন তিনি। বলেন, ‘এত সুষ্ঠু পরিবেশে ভোট আমার লাইফে দেখিনি। কারও কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। কোনো পার্টির এজেন্টও কিছু বলেননি। তারাও পাশাপাশি বসে সব দেখছেন। কোনো ঝামেলা নেই।’

ঢাকা-১৭ আসনের ভোটকেন্দ্র

৩৬ নম্বর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ১০৮ জন। ৩টা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার ২০০টি।

প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল জব্বার জাগো নিউজকে বলেন, ‘এবার তো মানুষ ঈদের আমেজে ভোট দিচ্ছে। দেখেন আমার সামনে খোলা ব্যালট পড়ে আছে বক্সে। সামান্যতম কোনো সমস্যা এখন পর্যন্ত পাইনি। আশা করছি ৬০ শতাংশের বেশি ভোট পড়বে।’

৪২ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ৪২ শতাংশ। মোট ভোটার এক হাজার ৮৩৭ জন। সোয়া ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭৬৮টি।

ঢাকা-১৭ আসনের ভোট

প্রিসাইডিং কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘ভোট ভালো হচ্ছে। কোনো ঝামেলা নেই কেন্দ্রে। সবাই রিল্যাক্সে কাজ করছে।’

গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাষানটেক নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। মোট প্রার্থী ১২ জন।

এএসএ/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow