অন্তর্বর্তী সরকারের আরও ১৩ অধ্যাদেশের বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা আরও ১৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এখন পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো। বুধবার (৮ এপ্রিল) অধিবেশনের ১১তম দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উত্থাপিত এসব বিলের ওপর কণ্ঠভোট গ্রহণ করা হলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। পাস হওয়া এসব বিলের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি ভিত্তি প্রদানকারী সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী। এদিন সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে, সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে পাস করা হয়। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’। এছাড়া বিকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন, ২০২৬’, স্থানিক পরিকল্পনা আই

অন্তর্বর্তী সরকারের আরও ১৩ অধ্যাদেশের বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা আরও ১৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এখন পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো। বুধবার (৮ এপ্রিল) অধিবেশনের ১১তম দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উত্থাপিত এসব বিলের ওপর কণ্ঠভোট গ্রহণ করা হলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

পাস হওয়া এসব বিলের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি ভিত্তি প্রদানকারী সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী।

এদিন সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে, সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে পাস করা হয়। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’।

এছাড়া বিকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন, ২০২৬’, স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬’ এবং পরিত্যাক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলী) আইন, ২০২৬’, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) আইন, ২০২৬,’ ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬,’ ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) আইন, ২০২৬’ এবং কোড অব সিভিল প্রসিডিউর (এমনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow