রাহুলের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি সুদীপ্তার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সহকর্মীর এমন রহস্যজনক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শক্ত অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সুদীপ্তা সরাসরি বলেন “আমি অভিনেতা এবং ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম’-এর একজন সাধারণ সদস্য হিসেবে আমার সহকর্মী রাহুলের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করছি।” ফোরামের ৩১৫ নম্বর সদস্য হিসেবে তিনি জনসমক্ষে প্রশ্ন রাখেন এই বিষয়ে তাদের ফোরাম কী পদক্ষেপ নিচ্ছে তা তিনি জানতে চান। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর তার কাছে ছিল তাদের তিনি ব্যক্তিগতভাবেই বিষয়টি জানিয়েছেন। বাকিদের দৃষ্টি আকর্ষণ করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই দাবি তুলে ধরেছেন বলে স্পষ্ট জানান সুদীপ্তা। রাহুলের মৃত্যুতে এমনিতেই টলিপাড়ায় নানা রহস্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সুদীপ্তার এই জোরালো দাবি সেই তদন্তের বিষয়টিকে আরও বেগবান করবে বলে মনে করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow