ইরানকে দ্রুত হামলা বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়ন ইরান ও তার মিত্রদের প্রতি দ্রুত আঞ্চলিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে। এক বিবৃতিতে ইউরোপীয় নেতারা ইরানের বাছবিচারহীন হামলার নিন্দা জানান এবং উত্তেজনা কমানোর ওপর জোর দেন। একই সঙ্গে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার আহ্বান জানান। তারা বিশেষভাবে জ্বালানি ও পানি স্থাপনায় হামলা বন্ধ রাখার জন্য একটি সাময়িক বিরতির কথাও বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন আক্রান্ত দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করে ইরানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায়। এ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি না করার জন্যও সতর্ক করা হয়। কারণ এই পথ দিয়ে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। এর আগে ইরানের গ্যাসক্ষেত্রে হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালায়, যার ফলে কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ইরানকে দ্রুত হামলা বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়ন ইরান ও তার মিত্রদের প্রতি দ্রুত আঞ্চলিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে।

এক বিবৃতিতে ইউরোপীয় নেতারা ইরানের বাছবিচারহীন হামলার নিন্দা জানান এবং উত্তেজনা কমানোর ওপর জোর দেন। একই সঙ্গে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার আহ্বান জানান।

তারা বিশেষভাবে জ্বালানি ও পানি স্থাপনায় হামলা বন্ধ রাখার জন্য একটি সাময়িক বিরতির কথাও বলেছেন।

ইউরোপীয় ইউনিয়ন আক্রান্ত দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করে ইরানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায়।

এ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি না করার জন্যও সতর্ক করা হয়। কারণ এই পথ দিয়ে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়।

এর আগে ইরানের গ্যাসক্ষেত্রে হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালায়, যার ফলে কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow