অপপ্রচারের অভিযোগে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

ঢাকার আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ। সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আবিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজি চলছিল। গত স্বৈরাচারী সরকারের সময় থেকে প্রায় ১৭ বছর ধরে এখানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্দেশনায় বাইপাইল এলাকাকে ফুটপাতমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। আবিদুরের দাবি, বর্তমানে বাইপাইল এলাকায় পরিবহন থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া হচ্ছে না। বিষয়টি যাচাই করতে তিনি সাংবাদিক ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করব, আপনারা যাচাই করে দেখুন, আসলে কারা পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িত। শ্রমিক দলের কোনো সদস্য যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে সে তথ্য

অপপ্রচারের অভিযোগে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
ঢাকার আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ। সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আবিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজি চলছিল। গত স্বৈরাচারী সরকারের সময় থেকে প্রায় ১৭ বছর ধরে এখানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্দেশনায় বাইপাইল এলাকাকে ফুটপাতমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। আবিদুরের দাবি, বর্তমানে বাইপাইল এলাকায় পরিবহন থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া হচ্ছে না। বিষয়টি যাচাই করতে তিনি সাংবাদিক ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করব, আপনারা যাচাই করে দেখুন, আসলে কারা পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িত। শ্রমিক দলের কোনো সদস্য যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে সে তথ্য জানাতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করারও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে আশুলিয়া থানা শ্রমিক দলের বিভিন্ন নেতাকর্মী এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow