অপপ্রচারের বিরুদ্ধে ইউএনও’র সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদা না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি অসাধু চক্র অপপ্রচার করছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ ভবনে ইউএনও তার অফিস রুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলন তিনি বলেন, একটি অসাধু চক্রকে ভ্রমণের জন্য দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় আরও বলেন, শাহিন আলম নামের এক ব্যক্তি তার এক সহযোগীসহ ইউএনও\'র কাছে প্রথমে কক্সবাজার ভ্রমণের জন্য হোটেল বুকিং ও বিমানের টিকিট কেটে দেওয়ার দাবি জানান। কিন্তু ইউএনও এতে অপারগতা প্রকাশ করেন। পরে চক্রটি হোটেল বুকিং এবং বিমানের টিকিট কাটা বাবদ নগদ ৫০ হাজার টাকা দাবি করেন। তাতেও তিনি অস্বীকৃতি জানান। এসময় তাকে অপদস্থ করা হবে বলে হুমকি দেন তারা। এক পর্যায়ে ওই চক্রটি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাৎ করেছে এমন অপপ্রচার চালায়। তিনি বলেন, বরাদ্দের টাকা ব্যয় করার ক্ষমতা ইউএনওর নেই। এই বরাদ্দ ব্যয

অপপ্রচারের বিরুদ্ধে ইউএনও’র সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদা না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি অসাধু চক্র অপপ্রচার করছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ ভবনে ইউএনও তার অফিস রুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন তিনি বলেন, একটি অসাধু চক্রকে ভ্রমণের জন্য দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় আরও বলেন, শাহিন আলম নামের এক ব্যক্তি তার এক সহযোগীসহ ইউএনও'র কাছে প্রথমে কক্সবাজার ভ্রমণের জন্য হোটেল বুকিং ও বিমানের টিকিট কেটে দেওয়ার দাবি জানান। কিন্তু ইউএনও এতে অপারগতা প্রকাশ করেন।

পরে চক্রটি হোটেল বুকিং এবং বিমানের টিকিট কাটা বাবদ নগদ ৫০ হাজার টাকা দাবি করেন। তাতেও তিনি অস্বীকৃতি জানান। এসময় তাকে অপদস্থ করা হবে বলে হুমকি দেন তারা। এক পর্যায়ে ওই চক্রটি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাৎ করেছে এমন অপপ্রচার চালায়।

তিনি বলেন, বরাদ্দের টাকা ব্যয় করার ক্ষমতা ইউএনওর নেই। এই বরাদ্দ ব্যয় করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। এখানে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও আত্মসাতের সুযোগ নেই। চক্রটির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার অভিযোগও রয়েছে। সামাজিকভাবে অপপ্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

নাজমুল হুদা/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow