অপহরণ, ষড়যন্ত্র আর অতীতের অন্ধকারে ‘বেপরোয়া’

অপহরণ, ষড়যন্ত্র আর অতীতের অন্ধকার-সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী অ্যাকশন-ড্রামা। জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসছে নতুন নাটক ‘বেপরোয়া’। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে হৃদিকে ঘিরে শুরু হয় গল্পের মূল দ্বন্দ্ব। পরিবারের ভেতরের ষড়যন্ত্র, সৎ ছেলের চক্রান্ত আর অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায়, মৃত্যুর আগে হৃদিকে রক্ষা করার দায়িত্ব দিয়ে যান তার বাবা। সেই দায়িত্ব তুলে দেওয়া হয় খালিদ নামের এক সাহসী কিন্তু জটিল অতীতের অধিকারী মানুষের হাতে। হৃদিকে রক্ষা করতে গিয়ে খালিদ জড়িয়ে পড়ে একের পর এক বিপজ্জনক পরিস্থিতিতে। একদিকে প্রতিনিয়ত বাড়তে থাকা ষড়যন্ত্র, অন্যদিকে নিজের মর্মান্তিক অতীত-সবকিছু মিলিয়ে তার পথ হয়ে ওঠে আরও কঠিন। অ্যাকশন, আবেগ ও রহস্যের মিশেলে এগিয়ে চলে ‘বেপরোয়া’-র গল্প। সেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন টুইস্ট। নাটকটিতে খালিদ চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা নির্জন নাহুয়েল, আর হৃদি চরিত্রে দেখা যাবে নুসরাত জাহান ফাতেমাকে। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। জাগো এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নাটকটি মুক্তি পাবে আগামীকাল (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায়।   এমআই/এলআইএ

অপহরণ, ষড়যন্ত্র আর অতীতের অন্ধকারে ‘বেপরোয়া’

অপহরণ, ষড়যন্ত্র আর অতীতের অন্ধকার-সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী অ্যাকশন-ড্রামা। জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসছে নতুন নাটক ‘বেপরোয়া’।

একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে হৃদিকে ঘিরে শুরু হয় গল্পের মূল দ্বন্দ্ব। পরিবারের ভেতরের ষড়যন্ত্র, সৎ ছেলের চক্রান্ত আর অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায়, মৃত্যুর আগে হৃদিকে রক্ষা করার দায়িত্ব দিয়ে যান তার বাবা। সেই দায়িত্ব তুলে দেওয়া হয় খালিদ নামের এক সাহসী কিন্তু জটিল অতীতের অধিকারী মানুষের হাতে।

হৃদিকে রক্ষা করতে গিয়ে খালিদ জড়িয়ে পড়ে একের পর এক বিপজ্জনক পরিস্থিতিতে। একদিকে প্রতিনিয়ত বাড়তে থাকা ষড়যন্ত্র, অন্যদিকে নিজের মর্মান্তিক অতীত-সবকিছু মিলিয়ে তার পথ হয়ে ওঠে আরও কঠিন।

অ্যাকশন, আবেগ ও রহস্যের মিশেলে এগিয়ে চলে ‘বেপরোয়া’-র গল্প। সেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন টুইস্ট।

নাটকটিতে খালিদ চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা নির্জন নাহুয়েল, আর হৃদি চরিত্রে দেখা যাবে নুসরাত জাহান ফাতেমাকে। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।

জাগো এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নাটকটি মুক্তি পাবে আগামীকাল (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায়।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow