অবরোধের মধ্যেই হরমুজে চলাচল করছে ইরানের জাহাজ

মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত অবরোধের মধ্যেই ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজটির নাম শুজা-২। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে, হরমুজ, ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি ভারতের কান্ডলা বন্দরে উদ্দেশে যাত্রা করেছে বলে জানা যায়। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিনট্রাফিকের তথ্যমতে, শুজা-২ জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচল করছে এবং এর গন্তব্য ভারত। এর আগে ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করেছে মার্কিন নৌবাহিনী।  এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ শুরু করার পর তেলের দাম প্রায় কয়েক শতাংশ পর্যন্ত বেড়েছে।   বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের পাল্টা হুমকির কারণে এই মূল্য বেড়েছে। কারণ বিশ্বে মোট তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।

অবরোধের মধ্যেই হরমুজে চলাচল করছে ইরানের জাহাজ

মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত অবরোধের মধ্যেই ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজটির নাম শুজা-২।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে, হরমুজ, ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি ভারতের কান্ডলা বন্দরে উদ্দেশে যাত্রা করেছে বলে জানা যায়।

সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিনট্রাফিকের তথ্যমতে, শুজা-২ জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচল করছে এবং এর গন্তব্য ভারত।

এর আগে ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করেছে মার্কিন নৌবাহিনী। 

এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ শুরু করার পর তেলের দাম প্রায় কয়েক শতাংশ পর্যন্ত বেড়েছে।  

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের পাল্টা হুমকির কারণে এই মূল্য বেড়েছে। কারণ বিশ্বে মোট তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow