অবশেষে ভারতে মুক্তির অনুমতি পেলো ফিলিস্তিনের সেই শিশুর গল্পের সিনেমা
ভারতে দীর্ঘদিনের সেন্সর জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির অনুমতি পেল অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই চলচ্চিত্রটির প্রদর্শনী গত মার্চে আটকে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (সিবিএফসি)। তবে সিদ্ধান্ত পরিবর্তন করে এবার কোনো কাটছাঁট ছাড়াই সিনেমাটিকে ‘এ’ সনদ দেওয়া হয়েছে। চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক জয় বিরাত্রা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ১৯ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ নির্মাণ করেছেন অস্কার মনোনীত তিউনিসীয় পরিচালক কাউথার বেন হানিয়া। সিনেমাটি গাজার ৫ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের বাস্তব ঘটনা নিয়ে নির্মিত। ইসরায়েলি বাহিনীর হামলায় আটকা পড়ে নিহত হওয়া শিশুটির করুণ কাহিনি তুলে ধরা হয়েছে এতে। এর আগে মার্চ মাসে ছবিটির মুক্তির আবেদন আটকে দেওয়া হয়। তখন পরিবেশক সংস্থার প্রধান মনোজ নন্দওয়ানা দাবি করেছিলেন, সেন্সর বোর্ডের একজন সদস্য তাকে বলেছিলেন এই চলচ্চিত্র মুক্তি পেলে ভারত-ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে দীর্ঘ বিতর্কের পর সিবিএফসি ছবিটিকে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই ছাড়পত্র দেয়। এ সিদ্
ভারতে দীর্ঘদিনের সেন্সর জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির অনুমতি পেল অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই চলচ্চিত্রটির প্রদর্শনী গত মার্চে আটকে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (সিবিএফসি)।
তবে সিদ্ধান্ত পরিবর্তন করে এবার কোনো কাটছাঁট ছাড়াই সিনেমাটিকে ‘এ’ সনদ দেওয়া হয়েছে।
চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক জয় বিরাত্রা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ১৯ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ নির্মাণ করেছেন অস্কার মনোনীত তিউনিসীয় পরিচালক কাউথার বেন হানিয়া। সিনেমাটি গাজার ৫ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের বাস্তব ঘটনা নিয়ে নির্মিত। ইসরায়েলি বাহিনীর হামলায় আটকা পড়ে নিহত হওয়া শিশুটির করুণ কাহিনি তুলে ধরা হয়েছে এতে।
এর আগে মার্চ মাসে ছবিটির মুক্তির আবেদন আটকে দেওয়া হয়। তখন পরিবেশক সংস্থার প্রধান মনোজ নন্দওয়ানা দাবি করেছিলেন, সেন্সর বোর্ডের একজন সদস্য তাকে বলেছিলেন এই চলচ্চিত্র মুক্তি পেলে ভারত-ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে দীর্ঘ বিতর্কের পর সিবিএফসি ছবিটিকে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই ছাড়পত্র দেয়। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জয় বিরাত্রা এন্টারটেইনমেন্ট। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘সিনেমা মানুষের গল্প বলার শক্তিশালী মাধ্যম। গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্রটি ভারতীয় দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেওয়ায় আমরা সিবিএফসির প্রতি কৃতজ্ঞ।’
চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসব-এ বিশ্ব প্রিমিয়ারের পর টানা ২০ মিনিটের বেশি সময় দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন পায় ছবিটি। পরে উৎসবের মর্যাদাপূর্ণ সিলভার লায়ন পুরস্কারও জিতে নেয়।
ভারতে মুক্তির অনুমতি পাওয়াকে চলচ্চিত্রটির নির্মাতা ও পরিবেশকদের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। তাদের আশা, ভারতীয় দর্শকরাও সিনেমাটির মানবিক বার্তা ও বাস্তবধর্মী গল্পের সঙ্গে সংযোগ স্থাপন করবেন।
এলআইএ
What's Your Reaction?