পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি আজ প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ যথাযথভাবে পরিচালনা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই পদে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি পদত্যাগকে সমীচীন মনে করেছেন। পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান। এ বিষয়ে দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি আজ প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ যথাযথভাবে পরিচালনা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই পদে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি পদত্যাগকে সমীচীন মনে করেছেন।

পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow