আশুরায় এবার মিলছে না অতিরিক্ত ছুটি

চলতি মাসে আশুরার ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার আলাদা কোনো অতিরিক্ত ছুটি মিলছে না, কারণ আশুরার দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়ছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর সম্ভাব্য ছুটি নির্ধারিত হয়েছে ২৬ জুন (শুক্রবার)। এদিন নির্বাহী আদেশে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসেবে আশুরা পড়বে ২৬ জুন, শুক্রবার। আবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন, ফলে আশুরা পড়বে ২৭ জুন, শনিবার। উভয় ক্ষেত্রেই দিনটি সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাচ্ছে। ফলে এবার আশুরায় সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি কোনো ছুটি থাকছে না। আরবি হিজরি সনের প্রথম মাস হলো মহররম। এই মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। ইসলামী ঐতিহ্যে মহররম মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস হিসেবে গণ্য করা হয়, এবং এর ১০ তারিখ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।

আশুরায় এবার মিলছে না অতিরিক্ত ছুটি

চলতি মাসে আশুরার ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার আলাদা কোনো অতিরিক্ত ছুটি মিলছে না, কারণ আশুরার দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়ছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর সম্ভাব্য ছুটি নির্ধারিত হয়েছে ২৬ জুন (শুক্রবার)। এদিন নির্বাহী আদেশে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।

জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসেবে আশুরা পড়বে ২৬ জুন, শুক্রবার। আবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন, ফলে আশুরা পড়বে ২৭ জুন, শনিবার।

উভয় ক্ষেত্রেই দিনটি সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাচ্ছে। ফলে এবার আশুরায় সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি কোনো ছুটি থাকছে না।

আরবি হিজরি সনের প্রথম মাস হলো মহররম। এই মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। ইসলামী ঐতিহ্যে মহররম মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস হিসেবে গণ্য করা হয়, এবং এর ১০ তারিখ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow