অবসরের আলোচনা উড়িয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন

মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে ঘিরে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন যেন আবারও ফিরে গেছেন শৈশবে। ৩৩ বছর বয়সে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া এই তারকা ফরোয়ার্ড বলছেন, বিশ্বকাপের কথা ভাবলেই তিনি এখনও একজন শিশুর মতো রোমাঞ্চ অনুভব করেন। বিশ্বকাপকে সামনে রেখে সন বলেন, ‘আপনি কতগুলো বিশ্বকাপ খেলেছেন তা কোনো ব্যাপার না। এটি একটি স্বপ্নের মতো। আমার নিজেকে এমন একটি বাচ্চা মনে হচ্ছে যে এই চমৎকার দেশটির প্রতিনিধিত্ব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত সন এবারও দলের সবচেয়ে বড় ভরসা। কোচ হং মিয়ং বো-এর ২৬ সদস্যের দলে অধিনায়কের দায়িত্বও তার কাঁধে। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া গ্রুপ ‘এ’ তে খেলবে চেক প্রজাতন্ত্র, মেক্সিকো ও দক্ষিণ০ আফ্রিকার বিপক্ষে। তবে বিশ্বকাপটি তার শেষ কি না, এমন প্রশ্নের জবাবে সন স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি। বরং অবসরের আলোচনা আপাতত দূরে সরিয়ে রাখতে চান তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন, কখন বিদায় বলবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। দক্ষিণ কোরিয়া টানা ১১তম বিশ্বকাপ খেলতে যাচ্ছে

অবসরের আলোচনা উড়িয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন

মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে ঘিরে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন যেন আবারও ফিরে গেছেন শৈশবে। ৩৩ বছর বয়সে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া এই তারকা ফরোয়ার্ড বলছেন, বিশ্বকাপের কথা ভাবলেই তিনি এখনও একজন শিশুর মতো রোমাঞ্চ অনুভব করেন।

বিশ্বকাপকে সামনে রেখে সন বলেন, ‘আপনি কতগুলো বিশ্বকাপ খেলেছেন তা কোনো ব্যাপার না। এটি একটি স্বপ্নের মতো। আমার নিজেকে এমন একটি বাচ্চা মনে হচ্ছে যে এই চমৎকার দেশটির প্রতিনিধিত্ব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত সন এবারও দলের সবচেয়ে বড় ভরসা। কোচ হং মিয়ং বো-এর ২৬ সদস্যের দলে অধিনায়কের দায়িত্বও তার কাঁধে। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া গ্রুপ ‘এ’ তে খেলবে চেক প্রজাতন্ত্র, মেক্সিকো ও দক্ষিণ০ আফ্রিকার বিপক্ষে।

তবে বিশ্বকাপটি তার শেষ কি না, এমন প্রশ্নের জবাবে সন স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি। বরং অবসরের আলোচনা আপাতত দূরে সরিয়ে রাখতে চান তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন, কখন বিদায় বলবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।

দক্ষিণ কোরিয়া টানা ১১তম বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবং দলের স্বপ্ন নকআউট পর্বে জায়গা করে নেওয়া। আর সেই মিশনের নেতৃত্বে থাকবেন সন, যিনি এখনও বিশ্বকাপকে দেখেন নিজের শৈশবের স্বপ্নের মঞ্চ হিসেবে।

বিশ্বকাপের আগে তার এই বার্তা দক্ষিণ কোরিয়ার সমর্থকদের নতুন করে আশাবাদী করে তুলেছে। অভিজ্ঞতার ভার কাঁধে থাকলেও সনের চোখে এখনও সেই শিশুসুলভ স্বপ্নের ঝিলিক অমলিন।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow