অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার ধ্বংস

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বাহুবল উপজেলার হরিতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলার হরিতলা এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে কৃষিজমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগের পর শুক্রবার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার ধ্বংস

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বাহুবল উপজেলার হরিতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলার হরিতলা এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে কৃষিজমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের পর শুক্রবার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow