ঈদে কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবারের ব্যবস্থা

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবারের আয়োজন করছে কারা কর্তৃপক্ষ।  রোববার (১৫ মার্চ) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসন্ন ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দেশের কারাগারসমূহে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এর মধ্যে ঈদের দিন সকালে কারাবন্দিদের খাবারে পায়েস/সেমাই এবং মুড়ি রাখা হয়েছে। দুপুরের খাবারে পোলাও, গরুর মাংস (খাসির মাংস, শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য) ও মুরগির রোস্ট ১টি, সালাদ, মিষ্টি এবং পান সুপারি রাখা হয়েছে। রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুইমাছ ভাজা রাখা হয়েছে। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।

ঈদে কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবারের ব্যবস্থা

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবারের আয়োজন করছে কারা কর্তৃপক্ষ। 

রোববার (১৫ মার্চ) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দেশের কারাগারসমূহে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এর মধ্যে ঈদের দিন সকালে কারাবন্দিদের খাবারে পায়েস/সেমাই এবং মুড়ি রাখা হয়েছে।

দুপুরের খাবারে পোলাও, গরুর মাংস (খাসির মাংস, শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য) ও মুরগির রোস্ট ১টি, সালাদ, মিষ্টি এবং পান সুপারি রাখা হয়েছে।

রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুইমাছ ভাজা রাখা হয়েছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow