অভিনেতা আলভীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছালো, ১৭ মে জমার নির্দেশ

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেতা জাহের আলভীসহ দুজনের বিরুদ্ধে করা আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) মামলার প্রতিবেদন জমার দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ তা দাখিল করতে পারেননি। এ অবস্থায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন নতুন এই তারিখ নির্ধারণ করেন। মহানগর পুলিশের প্রসিকিউশনের পক্ষ থেকে পুলিশের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে বাসা থেকে স্ত্রী আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ১৭ মে তারিখ ধার্য করেছেন আদালত। মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরা নামে এক তরুণীকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জে

অভিনেতা আলভীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছালো, ১৭ মে জমার নির্দেশ

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেতা জাহের আলভীসহ দুজনের বিরুদ্ধে করা আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) মামলার প্রতিবেদন জমার দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ তা দাখিল করতে পারেননি। এ অবস্থায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মহানগর পুলিশের প্রসিকিউশনের পক্ষ থেকে পুলিশের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে বাসা থেকে স্ত্রী আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ১৭ মে তারিখ ধার্য করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরা নামে এক তরুণীকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

এমডিএএ/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow