অভিযুক্তের জামিনে ক্ষোভ ভুক্তভোগী শিক্ষকের

ঢাকার কেরানীগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষক ও তার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেফতার আসামি এহসানুর হক মাহিমের (২২) জামিন মঞ্জুর করেছেন আদালত। এতে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষক। রোববার (১৯ এপ্রিল) ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. নূর। ভুক্তভোগী শিক্ষক মো. রাইসুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘যে প্রক্রিয়ায় আসামি জামিন পেয়েছেন, সে বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এতে আমি হতাশ। কারণ, আসামির সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। এখন জামিনে মুক্ত থেকে কোনো ক্ষতি করলে তার দায় কে নেবে?’ মামলার নথি সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আড্ডাবাজি ও মাদকসেবন করতেন মাহিম। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষকের বাবা নজরুল ইসলাম (৬৭) বাধা দিলে ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকেন মাহিম। ঘটনার দিন ৯ এপ্রিল সন্ধ্যায় শিক্ষকের বাবাকে শারীরিক আঘাত করে গুরুতর জখ

অভিযুক্তের জামিনে ক্ষোভ ভুক্তভোগী শিক্ষকের

ঢাকার কেরানীগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষক ও তার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেফতার আসামি এহসানুর হক মাহিমের (২২) জামিন মঞ্জুর করেছেন আদালত। এতে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষক।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. নূর।

ভুক্তভোগী শিক্ষক মো. রাইসুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘যে প্রক্রিয়ায় আসামি জামিন পেয়েছেন, সে বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এতে আমি হতাশ। কারণ, আসামির সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। এখন জামিনে মুক্ত থেকে কোনো ক্ষতি করলে তার দায় কে নেবে?’

মামলার নথি সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আড্ডাবাজি ও মাদকসেবন করতেন মাহিম। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষকের বাবা নজরুল ইসলাম (৬৭) বাধা দিলে ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকেন মাহিম। ঘটনার দিন ৯ এপ্রিল সন্ধ্যায় শিক্ষকের বাবাকে শারীরিক আঘাত করে গুরুতর জখম করা হয়। প্রতিরোধ করতে গেলে শিক্ষকের ওপরও হামলা চালানো হয়।

পরে এ ঘটনায় গত ১০ এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষক। পরে পুলিশ অভিযুক্ত মাহিমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow