ইটবোঝাই ট্রলি উল্টে প্রাণ গেল চালকের
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে চালক আতাউর রহমানের (২৪) মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় দ্বিতীয় ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার ‘এগারো মাথা’ এলাকার একটি ইটভাটা থেকে ট্রলিবোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন আতাউর। ট্রলিটি দ্বিতীয় ধরলা সেতু পার হয়ে কিছুদূর এগোলে হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কের ওপর উল্টে পড়লে আতাউর এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিচাপায় একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে চালক আতাউর রহমানের (২৪) মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় দ্বিতীয় ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার ‘এগারো মাথা’ এলাকার একটি ইটভাটা থেকে ট্রলিবোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন আতাউর। ট্রলিটি দ্বিতীয় ধরলা সেতু পার হয়ে কিছুদূর এগোলে হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কের ওপর উল্টে পড়লে আতাউর এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিচাপায় একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?