অভিষেকের প্রতীক্ষায় বাংলাদেশি দুই রেফারি
ভুটান-ম্যাকাও ফিফা আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের তিন অফিসিয়াল। এ জন্য ইতোমধ্যেই ভুটান পৌঁছেছেন ফিফা রেফারি শারাবান তহুরা এবং দুই ফিফা সহকারী রেফারি সালমা আক্তার মনি ও আসাদুল ইসলাম। ফিফা টায়ার-ওয়ান মর্যাদার এই ম্যাচ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হচ্ছে দুই বাংলাদেশির—শারাবান তহুরা ও আসাদুল ইসলামের। চলতি বছরই ফিফা রেফারি ও সহকারী রেফারির ব্যাচ পেয়েছেন তারা। দক্ষিণ এশিয়া অঞ্চলের বয়সভিত্তিক আসরে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে দুজনেরই। সালমা আক্তার মনি অবশ্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করছেন। দক্ষিণ এশিয়া ও এশিয়ান পর্যায়ের গুরুত্বপূর্ণ অনেক ম্যাচেই দেখা যাচ্ছে তাকে। সে ধারাবাহিকতায় ভুটান-ম্যাকাও নারী দলের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচেও দেখা যাবে সালমা আক্তার মনিকে। এই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে রেফারি ও দুই সহকারী রেফারি নিয়োগ দিয়েছে ভুটান ফুটবল ফেডারেশন। ৭ এপ্রিল ভুটান-ম্যাকাও ম্যাচ শেষ করে ৮ এপ্রিল দেশে ফিরে আসার কথা বাংলাদেশি রেফারি ও দুই সহকারী রেফারির।
ভুটান-ম্যাকাও ফিফা আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের তিন অফিসিয়াল। এ জন্য ইতোমধ্যেই ভুটান পৌঁছেছেন ফিফা রেফারি শারাবান তহুরা এবং দুই ফিফা সহকারী রেফারি সালমা আক্তার মনি ও আসাদুল ইসলাম।
ফিফা টায়ার-ওয়ান মর্যাদার এই ম্যাচ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হচ্ছে দুই বাংলাদেশির—শারাবান তহুরা ও আসাদুল ইসলামের। চলতি বছরই ফিফা রেফারি ও সহকারী রেফারির ব্যাচ পেয়েছেন তারা।
দক্ষিণ এশিয়া অঞ্চলের বয়সভিত্তিক আসরে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে দুজনেরই। সালমা আক্তার মনি অবশ্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করছেন। দক্ষিণ এশিয়া ও এশিয়ান পর্যায়ের গুরুত্বপূর্ণ অনেক ম্যাচেই দেখা যাচ্ছে তাকে। সে ধারাবাহিকতায় ভুটান-ম্যাকাও নারী দলের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচেও দেখা যাবে সালমা আক্তার মনিকে।
এই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে রেফারি ও দুই সহকারী রেফারি নিয়োগ দিয়েছে ভুটান ফুটবল ফেডারেশন। ৭ এপ্রিল ভুটান-ম্যাকাও ম্যাচ শেষ করে ৮ এপ্রিল দেশে ফিরে আসার কথা বাংলাদেশি রেফারি ও দুই সহকারী রেফারির।
What's Your Reaction?