অমিতাভ বচ্চনের প্রথম অর্জন

দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। তিনি তেলেগু সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’ সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) হিসেবে পুরস্কৃত হয়েছেন। বলিউড গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি তার প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সিনেমাটি ২০২৪ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি এক হাজার কোটির বেশি আয় করে। তেলেগু বিভাগে এ বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘পুষ্পা টু: দ্য রুল’। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে। আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার এবং সুকুমার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অন্যদিকে তামিল বিভাগে ‘আমারন’ মোট সাতটি পুরস্কার জিতেছে। শিভাকার্থিকেয়ন ও সাই পল্লবী যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। মালয়ালম সিনেমা ‘ব্রাহ্মাগামে’ অভিনয়ের জন্য মামুর্থি সেরা অভিনেতার পুরস্কার পান। প্রয়াত অভিনেতা ও পরিচালক শ্রীনিবেশনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাও

অমিতাভ বচ্চনের প্রথম অর্জন
দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। তিনি তেলেগু সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’ সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) হিসেবে পুরস্কৃত হয়েছেন। বলিউড গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি তার প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সিনেমাটি ২০২৪ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি এক হাজার কোটির বেশি আয় করে। তেলেগু বিভাগে এ বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘পুষ্পা টু: দ্য রুল’। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে। আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার এবং সুকুমার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অন্যদিকে তামিল বিভাগে ‘আমারন’ মোট সাতটি পুরস্কার জিতেছে। শিভাকার্থিকেয়ন ও সাই পল্লবী যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। মালয়ালম সিনেমা ‘ব্রাহ্মাগামে’ অভিনয়ের জন্য মামুর্থি সেরা অভিনেতার পুরস্কার পান। প্রয়াত অভিনেতা ও পরিচালক শ্রীনিবেশনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow