অরুণাচল অঞ্চলে সড়ক নির্মাণ কাজ জোরদার করছে চীন
চীন অরুণাচল প্রদেশ বরাবর তিব্বত-ভারত সীমান্তের এমন একটি অংশে একটি নতুন রাস্তা নির্মাণ করছে, যা ভারতের নিয়ন্ত্রণে নেই। তবে, এলাকাটি ম্যাকমোহন লাইনের মধ্যে পড়ে, যা সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে দেখানো একটি ঐতিহাসিক সীমানা। বুধবার (১ জুলাই) এনডিটিভি অনলাইন স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে।
What's Your Reaction?
