ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

ইউক্রেনের ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতে আগুন লেগেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রাসনোআর্মেইস্ক জেলার পোলতাভস্কায়া তেল ডিপোতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর এ আগুনের ঘটনা ঘটে। খবর এএফপির। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর মধ্যে উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন বিশেষ করে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। কিয়েভের দাবি, এসব হামলার উদ্দেশ্য হলো জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমিয়ে যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা। এদিকে ঘটনার কয়েক মিনিট পর ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়ার একটি হামলায় দেশটির একটি শিল্প স্থাপনাতেও আগুন লাগে। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুই ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।  

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

ইউক্রেনের ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতে আগুন লেগেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রাসনোআর্মেইস্ক জেলার পোলতাভস্কায়া তেল ডিপোতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর এ আগুনের ঘটনা ঘটে। খবর এএফপির।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর মধ্যে উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন বিশেষ করে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

কিয়েভের দাবি, এসব হামলার উদ্দেশ্য হলো জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমিয়ে যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা।

এদিকে ঘটনার কয়েক মিনিট পর ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়ার একটি হামলায় দেশটির একটি শিল্প স্থাপনাতেও আগুন লাগে। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দুই ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow