অলস সন্ধ্যায় সুতির সাজে স্নিগ্ধ চমক

মৃদু হলুদ আলো, পর্দা টানা জানালার পাশে নীরব এক বসার ঘর সেখানে আরাম করে হেলান দিয়ে বসে আছেন রুকাইয়া জাহান চমক। সামনে সাজানো চায়ের পাত্র, কাপ-সসার আর ট্রে। পুরো পরিবেশটাই যেন এক আন্তরিক নিমন্ত্রণ ‘চা খাবে?’ সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আবহের কয়েকটি ছবি শেয়ার করে চমক লিখেছেন, ‘অলস সন্ধ্যা, প্রিয় গান আর একটু গল্প। চা খাবে? আমি খুব ভালো চা বানাতে পারি।’ সেই কথার মতোই ছবিতে ফুটে উঠেছে এক ঘরোয়া, শান্ত ও স্নিগ্ধ মুহূর্ত। তবে শুধু আবহ নয়, নজর কেড়েছে তার পরিমিত অথচ রুচিশীল সাজপোশাকও। চমকের পরনে সাদা রঙের সুতির থ্রি-পিস। একদম চড়া বা জাঁকজমকপূর্ণ কিছু নয়, বরং সাদামাটা নকশায় মৃদু সৌন্দর্যের প্রকাশ। সাদা রঙ নিজেই এক ধরনের প্রশান্তির বার্তা দেয়। সেই সাদার ওপর সূক্ষ্ম ফুল ও লতাপাতার এমব্রয়ডারি যেন পোশাকে এনে দিয়েছে জীবন্ত কোমলতা। হাতা ও পাড়জুড়ে নীল, সবুজ ও লাল রঙের সূচিকর্ম খুব বেশি চোখে লাগে না, আবার একেবারেই হারিয়েও যায় না। বরং নিখুঁত ভারসাম্যে সাজটিকে করে তুলেছে প্রাণবন্ত। এই রঙের ব্যবহার পোশাকে যোগ করেছে স্নিগ্ধ বৈচিত্র্য, কিন্তু কোথাও অতিরিক্ত নয়। সুতির কাপড়ের স্বাভাবিক ভাঁজ আর আরাম

অলস সন্ধ্যায় সুতির সাজে স্নিগ্ধ চমক

মৃদু হলুদ আলো, পর্দা টানা জানালার পাশে নীরব এক বসার ঘর সেখানে আরাম করে হেলান দিয়ে বসে আছেন রুকাইয়া জাহান চমক। সামনে সাজানো চায়ের পাত্র, কাপ-সসার আর ট্রে। পুরো পরিবেশটাই যেন এক আন্তরিক নিমন্ত্রণ ‘চা খাবে?’

অলস সন্ধ্যায় সুতির সাজে স্নিগ্ধ চমকসম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আবহের কয়েকটি ছবি শেয়ার করে চমক লিখেছেন, ‘অলস সন্ধ্যা, প্রিয় গান আর একটু গল্প। চা খাবে? আমি খুব ভালো চা বানাতে পারি।’ সেই কথার মতোই ছবিতে ফুটে উঠেছে এক ঘরোয়া, শান্ত ও স্নিগ্ধ মুহূর্ত। তবে শুধু আবহ নয়, নজর কেড়েছে তার পরিমিত অথচ রুচিশীল সাজপোশাকও।

অলস সন্ধ্যায় সুতির সাজে স্নিগ্ধ চমকচমকের পরনে সাদা রঙের সুতির থ্রি-পিস। একদম চড়া বা জাঁকজমকপূর্ণ কিছু নয়, বরং সাদামাটা নকশায় মৃদু সৌন্দর্যের প্রকাশ। সাদা রঙ নিজেই এক ধরনের প্রশান্তির বার্তা দেয়। সেই সাদার ওপর সূক্ষ্ম ফুল ও লতাপাতার এমব্রয়ডারি যেন পোশাকে এনে দিয়েছে জীবন্ত কোমলতা।

অলস সন্ধ্যায় সুতির সাজে স্নিগ্ধ চমকহাতা ও পাড়জুড়ে নীল, সবুজ ও লাল রঙের সূচিকর্ম খুব বেশি চোখে লাগে না, আবার একেবারেই হারিয়েও যায় না। বরং নিখুঁত ভারসাম্যে সাজটিকে করে তুলেছে প্রাণবন্ত। এই রঙের ব্যবহার পোশাকে যোগ করেছে স্নিগ্ধ বৈচিত্র্য, কিন্তু কোথাও অতিরিক্ত নয়। সুতির কাপড়ের স্বাভাবিক ভাঁজ আর আরামদায়ক কাটিং বোঝাচ্ছে এ সাজ শুধু দেখানোর জন্য নয়, নিজের স্বস্তির কথাও ভেবে নেওয়া।

অলস সন্ধ্যায় সুতির সাজে স্নিগ্ধ চমকহালকা ওড়নাটি পুরো লুককে দিয়েছে পরিপূর্ণতা। ভারী কাজ বা জমকালো ডিজাইনের বদলে এই সরল ওড়না পোশাকের সূচিকর্মকে প্রাধান্য দিয়েছে। ওড়নার স্বচ্ছতা ও হালকা গঠন চমকের উপস্থিতিকে আরও কোমল করে তুলেছে। ঘরোয়া আলোয় ওড়নার নরম ভাঁজগুলো যেন ছবিতে এক ধরনের নীরব আবেগ যোগ করেছে। যেন সন্ধ্যার আড্ডা, প্রিয় গান আর এক কাপ গরম চায়ের অনুরণন।

অলস সন্ধ্যায় সুতির সাজে স্নিগ্ধ চমকঅতিরিক্ত গয়নার ঝলক নেই। গলায় পরা একটি পরিমিত নকশার হার এবং ছোট কানের দুল এই সামান্য অলংকারেই সম্পূর্ণ হয়েছে তার সাজ। গয়না এখানে নজর কাড়ার জন্য নয়, বরং সামগ্রিক লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে উপস্থিত। চুলে হালকা ঢেউ, স্বাভাবিক মেকআপ আর শান্ত অভিব্যক্তি সব মিলিয়ে তিনি যেন এক অনাড়ম্বর সন্ধ্যার গল্প বলছেন।

অলস সন্ধ্যায় সুতির সাজে স্নিগ্ধ চমকছবিতে সামনে রাখা চায়ের পাত্র, কাপ-সসার আর ট্রে শুধু প্রপস নয়; পুরো দৃশ্যের আবেগ তৈরি করেছে। সাদা পোশাকের সঙ্গে সাদাটে চায়ের সেটের মিল দৃশ্যটিকে আরও নান্দনিক করেছে। পাশে রাখা ফুলেল নকশার জগ ঘরের পরিবেশে এনেছে ঐতিহ্যের ছোঁয়া। চমকের বসার ভঙ্গি হালকা হেলান, হাতে ভর দিয়ে চিন্তিত অথচ প্রশান্ত দৃষ্টি সব মিলিয়ে মনে হয়, তিনি যেন সত্যিই অপেক্ষা করছেন কারও জন্য। সেই কারও হাতে তুলে দেবেন নিজের বানানো এক কাপ চা।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow