অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জায়েদ খান, কী হয়েছিল নায়কের সঙ্গে
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। পারফর্ম করতে গিয়ে মঞ্চে হঠাৎ আগুন ছিটকে তার শরীরে লাগে। তবে দ্রুত উদ্ধার পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। ঘটনার পর নিজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সেই অবস্থাতেই পারফর্ম করেছি, পরে চিকিৎসা নিতে হয়েছে।’ তিনি আরও জানান, মোটরসাইকেলে মঞ্চে প্রবেশের সময় সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে তার শরীরে লাগে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করেন তিনি। ‘দ্রুত রেসকিউ না করলে আরও বড় ক্ষতি হতে পারত’, বলেন এই অভিনেতা। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ব্যান্ডেজ করে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাটি ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা তৈরি করেছে। এলআইএ
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। পারফর্ম করতে গিয়ে মঞ্চে হঠাৎ আগুন ছিটকে তার শরীরে লাগে। তবে দ্রুত উদ্ধার পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি।
ঘটনার পর নিজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সেই অবস্থাতেই পারফর্ম করেছি, পরে চিকিৎসা নিতে হয়েছে।’
তিনি আরও জানান, মোটরসাইকেলে মঞ্চে প্রবেশের সময় সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে তার শরীরে লাগে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করেন তিনি।
‘দ্রুত রেসকিউ না করলে আরও বড় ক্ষতি হতে পারত’, বলেন এই অভিনেতা।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ব্যান্ডেজ করে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনাটি ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা তৈরি করেছে।
এলআইএ
What's Your Reaction?