অল্প উপকরণে তৈরি করুন সুইস আলুর কেক

অনেকেই সকালের নাস্তা বা বিকেলের হালকা ক্ষুধা মেটাতে এমন কিছু খুঁজে থাকেন, যা হবে সুস্বাদু, মুচমুচে এবং খুব অল্প সময়েই তৈরি করা যায়। আলু দিয়ে নানা ধরনের নাস্তা তৈরি করা গেলেও খুব সহজে বানানো যায় আলুর প্যানকেক। সুইজারল্যান্ডে এই জনপ্রিয় খাবারটি রোস্তি নামে পরিচিত। এটি দেশটির অন্যতম ঐতিহ্যবাহী খাবার, যা কুরকুরে বাইরের স্তর এবং নরম ভেতরের স্বাদের জন্য সারা বিশ্বেই সমাদৃত। সাধারণত সকালের নাস্তা হিসেবে বা স্টেক, গ্রিলড চিকেন, সসেজ কিংবা অন্যান্য ভারী খাবারের সঙ্গে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন। । খুব কম উপকরণে এবং অল্প সময়েই তৈরি করা যায় এই সুস্বাদু খাবারটি। তাই ঘরেই সহজে বানিয়ে পরিবারের ছোট-বড় সবার জন্য পরিবেশন করতে পারেন আলুর প্যানকেক। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে আলুর প্যানকেক তৈরি করবেন- উপকরণ আলু ২ টি পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ ময়দা বা চালের গুঁড়া ২-৩ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ ধনেপাতা কুচি স্বাদমতো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদমতো মাখন ভাজার জন্য প্রস্তুত প্রণালি প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পানি ও সামান্য লবণ দিয়ে আলুগুলো আধা সেদ্ধ করে নিন। খেয়াল রাখব

অল্প উপকরণে তৈরি করুন সুইস আলুর কেক

অনেকেই সকালের নাস্তা বা বিকেলের হালকা ক্ষুধা মেটাতে এমন কিছু খুঁজে থাকেন, যা হবে সুস্বাদু, মুচমুচে এবং খুব অল্প সময়েই তৈরি করা যায়। আলু দিয়ে নানা ধরনের নাস্তা তৈরি করা গেলেও খুব সহজে বানানো যায় আলুর প্যানকেক।

সুইজারল্যান্ডে এই জনপ্রিয় খাবারটি রোস্তি নামে পরিচিত। এটি দেশটির অন্যতম ঐতিহ্যবাহী খাবার, যা কুরকুরে বাইরের স্তর এবং নরম ভেতরের স্বাদের জন্য সারা বিশ্বেই সমাদৃত।

সাধারণত সকালের নাস্তা হিসেবে বা স্টেক, গ্রিলড চিকেন, সসেজ কিংবা অন্যান্য ভারী খাবারের সঙ্গে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন। । খুব কম উপকরণে এবং অল্প সময়েই তৈরি করা যায় এই সুস্বাদু খাবারটি। তাই ঘরেই সহজে বানিয়ে পরিবারের ছোট-বড় সবার জন্য পরিবেশন করতে পারেন আলুর প্যানকেক।

jago

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে আলুর প্যানকেক তৈরি করবেন-

উপকরণ

  • আলু ২ টি
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • ময়দা বা চালের গুঁড়া ২-৩ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • লবণ স্বাদমতো
  • মাখন ভাজার জন্য

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পানি ও সামান্য লবণ দিয়ে আলুগুলো আধা সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, আলু যেন পুরোপুরি সেদ্ধ না হয়। তাহলে গ্রেট করার সময় আলু ভেঙে যাবে এবং রোস্তির মচমচে টেক্সচার নষ্ট হবে। আলু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন।

এরপর একটি বড় পাত্রে গ্রেট করা আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, ময়দা, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

একটি নন-স্টিক প্যানে সামান্য তেল বা মাখন গরম করুন। এবার আলুর মিশ্রণটি প্যানে দিয়ে চামচ বা স্প্যাচুলার সাহায্যে গোল ও চ্যাপ্টা প্যানকেকের মতো আকার দিন। মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভাজুন, যাতে নিচের অংশটি সুন্দর সোনালি ও মচমচে হয়ে যায়।

এরপর একটি বড় প্লেট প্যানের ওপর উল্টো করে রেখে সাবধানে প্যানটি উল্টে দিন, যাতে রোস্তিটি প্লেটে উঠে আসে। তারপর প্লেট থেকে আলতো করে আবার প্যানে দিন এবং অন্য পাশটিও আরও ৮-১০ মিনিট ভেজে নিন।
দুই পাশই সুন্দর সোনালি ও মচমচে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ইচ্ছেমতো টুকরো করে কেটে গরম গরম পরিবেশন করুন। চাইলে এর সঙ্গে টক দই, সাওয়ার ক্রিম, চিলি সস বা টমেটো কেচাপ পরিবেশন করতে পারেন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow