অল্প সময়ে রাঁধুন লাউ-চিংড়ি

‘লাউ আর চিংড়ি’ দুই ভিন্ন স্বাদের এই মেলবন্ধন শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। ব্যস্ত জীবনে অল্প সময়ে সহজ কোনো ঘরোয়া পদ রান্না করতে চাইলে লাউ-চিংড়ি হতে পারে দারুণ একটি পছন্দ। হালকা মশলার ঘ্রাণ, লাউয়ের কোমলতা আর চিংড়ির ঝাঁঝালো স্বাদ মিলিয়ে এই পদটি খুব সহজেই পরিবারের সবার মন জয় করে নিতে পারে। অল্প সময়, সহজ উপকরণ আর ঘরোয়া রান্নার সেই চেনা স্বাদ, সব মিলিয়ে লাউ-চিংড়ি হয়ে উঠতে পারে আপনার আজকের রান্নার টেবিলের সেরা আকর্ষণ। রইলো রেসিপি- উপকরণ লাউ ১টি চিংড়ি ১৫০ গ্রাম (পছন্দমতো পরিমাণ বাড়াতে পারেন) হলুদগুঁড়ো ১ চা চামচ কাঁচামরিচ ৭-৮ টি (স্বাদমতো) পেঁয়াজ ১টি তেল পরিমাণমতো লবণ স্বাদমতো ধনিয়া পাতা পরিমাণমতো আরও পড়ুন: স্বাদ বদলাতে পাতে রাখুন করলার ভরা পুর নারিকেল দিয়ে চিংড়ি ভাপা, রইলো রেসিপি যেভাবে তৈরি করবেন প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর এতে অল্প লবণ ও হলুদ মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিন। এদিকে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে

অল্প সময়ে রাঁধুন লাউ-চিংড়ি

‘লাউ আর চিংড়ি’ দুই ভিন্ন স্বাদের এই মেলবন্ধন শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। ব্যস্ত জীবনে অল্প সময়ে সহজ কোনো ঘরোয়া পদ রান্না করতে চাইলে লাউ-চিংড়ি হতে পারে দারুণ একটি পছন্দ।

হালকা মশলার ঘ্রাণ, লাউয়ের কোমলতা আর চিংড়ির ঝাঁঝালো স্বাদ মিলিয়ে এই পদটি খুব সহজেই পরিবারের সবার মন জয় করে নিতে পারে। অল্প সময়, সহজ উপকরণ আর ঘরোয়া রান্নার সেই চেনা স্বাদ, সব মিলিয়ে লাউ-চিংড়ি হয়ে উঠতে পারে আপনার আজকের রান্নার টেবিলের সেরা আকর্ষণ। রইলো রেসিপি-

উপকরণ

  • লাউ ১টি
  • চিংড়ি ১৫০ গ্রাম (পছন্দমতো পরিমাণ বাড়াতে পারেন)
  • হলুদগুঁড়ো ১ চা চামচ
  • কাঁচামরিচ ৭-৮ টি (স্বাদমতো)
  • পেঁয়াজ ১টি
  • তেল পরিমাণমতো
  • লবণ স্বাদমতো
  • ধনিয়া পাতা পরিমাণমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর এতে অল্প লবণ ও হলুদ মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিন। এদিকে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর এতে হলুদের গুঁড়ো ও কাঁচা মরিচ যোগ করুন। তারপর মেরিনেট করা চিংড়ি দিয়ে নেড়ে ভালোভাবে ভাজুন।

চিংড়ি কিছুটা ভাজা হয়ে এলে কেটে রাখা লাউ যোগ করে কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর ঢাকনা দিয়ে রান্না করুন। লাউ নরম বা সেদ্ধ হয়ে এলে স্বাদমতো লবণ দিন এবং কম আঁচে আরও কিছুক্ষণ ঢেকে রান্না হতে দিন। সবশেষে চুলা বন্ধ করার আগে ওপর থেকে কুচি করা ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলে মজাদার লাউ-চিংড়ি।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow