অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মানবিক সংগঠন ‌‘আলোকিত মানুষ’। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সংগঠনটির ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রথম ধাপ। পরবর্তী ধাপে সংগঠনটি তাদের সহকর্মীদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও ঈদ সামগ্রী পৌঁছে দেবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবুল বাশার এবং প্রক্টর প্রফেসর ড. মো. আরফান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তাহমিনা আক্তার, মডারেটর মীর মোহাম্মদ আলী, সংগঠনটির সভাপতি সাইদ আহম্মদ, সেক্রেটারি শাহাদাত হোসেন সহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আরফান আলী বলেন, এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আলোকিত মা

অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মানবিক সংগঠন ‌‘আলোকিত মানুষ’।

সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সংগঠনটির ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রথম ধাপ। পরবর্তী ধাপে সংগঠনটি তাদের সহকর্মীদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও ঈদ সামগ্রী পৌঁছে দেবে বলে জানান আয়োজকরা।

jagonews24

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবুল বাশার এবং প্রক্টর প্রফেসর ড. মো. আরফান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তাহমিনা আক্তার, মডারেটর মীর মোহাম্মদ আলী, সংগঠনটির সভাপতি সাইদ আহম্মদ, সেক্রেটারি শাহাদাত হোসেন সহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আরফান আলী বলেন, এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আলোকিত মানুষ প্রতি বছরই এ ধরনের কার্যক্রমের আয়োজন করে থাকে, যা প্রশংসার দাবিদার।

jagonews24

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবুল বাশার বলেন, আলোকিত মানুষ প্রায় প্রতিবছর এ ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকে, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।

কুড়িগ্রাম ‌কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম বলেন, রমজান মাসে ক্যাম্পাসে যতগুলো ইফতার মাহফিল হয়েছে, তার মধ্যে আজকের আলোকিত মানুষের আয়োজিত ইফতার মাহফিল অন্যতম। আশা করি আলোকিত মানুষ ধারাবাহিকভাবে তাদের এ কার্যক্রম চালিয়ে যাবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, এ ধরনের মানবিক কাজে আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত। আমরা যা কিছু করব, তা অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা উচিত। তিনি আলোকিত মানুষের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

প্রয়োজনীয় অনুদান পেলে বৃহৎ পরিসরে এই ধরনের প্রোগ্রাম করার কথা জানান সংগঠনটির সভাপতি সাইদ আহম্মদ। 

এমডি‌এস‌এ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow