মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেলেন বাংলাদেশি ৩ আলেম

সৌদি আরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন আলেম। রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদ (ডিনশিপ অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ) এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করলে তাদের নাম তালিকায় আসে। সুযোগপ্রাপ্ত তিনজন হলেন, আব্দুর রহমান আবু তালেব, মুহাম্মদ মুশাহিদ দেওয়ান ও ফাহাদ মৃধা। জানা গেছে, আব্দুর রহমান আবু তালেব বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেসের ইসলামি অর্থনীতি বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তার বাড়ি ঢাকার মুহাম্মদপুরে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করে শরিয়াহ অনুষদ থেকে অনার্স শেষ করেন। পরে ইসলামি অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের প্রভাব’ শীর্ষক গবেষণার মাধ্যমে এমফিল সম্পন্ন করেন। মদিনায় যাওয়ার আগে তিনি রাজধানীর জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদ্রাসা থেকে হিফজুল কোরআন ও দাওরা হাদিস এবং মিরপুর জামিয়া মুহাম্মদিয়া থেকে ইফতা সম্পন্ন করেন। এছাড়া দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন ক

মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেলেন বাংলাদেশি ৩ আলেম

সৌদি আরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন আলেম।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদ (ডিনশিপ অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ) এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করলে তাদের নাম তালিকায় আসে।

সুযোগপ্রাপ্ত তিনজন হলেন, আব্দুর রহমান আবু তালেব, মুহাম্মদ মুশাহিদ দেওয়ান ও ফাহাদ মৃধা।

জানা গেছে, আব্দুর রহমান আবু তালেব বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেসের ইসলামি অর্থনীতি বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তার বাড়ি ঢাকার মুহাম্মদপুরে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করে শরিয়াহ অনুষদ থেকে অনার্স শেষ করেন। পরে ইসলামি অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের প্রভাব’ শীর্ষক গবেষণার মাধ্যমে এমফিল সম্পন্ন করেন। মদিনায় যাওয়ার আগে তিনি রাজধানীর জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদ্রাসা থেকে হিফজুল কোরআন ও দাওরা হাদিস এবং মিরপুর জামিয়া মুহাম্মদিয়া থেকে ইফতা সম্পন্ন করেন। এছাড়া দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

মুহাম্মদ মুশাহিদ দেওয়ান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের লিঙ্গুইস্টিকস বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায়। তিনি একই অনুষদ থেকে অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেছেন। তার এমফিল গবেষণার বিষয় ছিল ইমাম ইয়াকুত আল হামাওয়ীর গ্রন্থ ‘মু’জামুল উদাবা’-তে খাদ্য ও পানীয় সম্পর্কিত শব্দগুলোর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা অনুষদে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মদিনায় যাওয়ার আগে তিনি ঢাকার মাদানীনগর মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন এবং বেফাক বোর্ডের তাকমিল পরীক্ষায় সারা দেশে দশম স্থান অর্জন করেন। পাশাপাশি দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেন।

অন্যদিকে ফাহাদ মৃধা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হাদিসের ফিকহুস সুন্নাহ বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করে হাদিস অনুষদ থেকে অনার্স শেষ করেন। পরে ফিকহুস সুন্নাহ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন এবং এমফিল গবেষণা সম্পন্ন করেছেন। শিগগিরই তার থিসিস ডিফেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মদিনায় যাওয়ার আগে তিনি আড়াইহাজারের দারুল উলুম দিঘলদী মাদ্রাসা থেকে হিফজুল কোরআন এবং ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা থেকে মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন। এছাড়া দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপ নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই তিন আলেম। 

পিএইচডিতে সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে তারা কালবেলাকে বলেন, এই অর্জন মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং ভবিষ্যতে শিক্ষা এবং গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow