অস্ট্রেলিয়ায় নিউজ ২৪ এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন
বাংলাদেশের সংবাদমাধ্যম নিউজ ২৪ এর ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসী সাংবাদিক, কমিউনিটি নেতরা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সিডনির লাকেম্বাস্থ ধানসিড়ি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ ২৪ এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান। নিউজ ২৪ এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, ভয়েস অব বাংলাদেশ অস্ট্রেলিয়ার সম্পাদক ড. নার্গিস বানু এবং দৈনিক বঙ্গলোক-এর সম্পাদক আতাউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি এ কে এম শফিকুল হক, কমিউনিটি নেতা
বাংলাদেশের সংবাদমাধ্যম নিউজ ২৪ এর ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসী সাংবাদিক, কমিউনিটি নেতরা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সিডনির লাকেম্বাস্থ ধানসিড়ি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ ২৪ এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান।
নিউজ ২৪ এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, ভয়েস অব বাংলাদেশ অস্ট্রেলিয়ার সম্পাদক ড. নার্গিস বানু এবং দৈনিক বঙ্গলোক-এর সম্পাদক আতাউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি এ কে এম শফিকুল হক, কমিউনিটি নেতা শফিকুল আলম, অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক নোমান মাসুম, বাংলা সিডনির সম্পাদক সেলিমা বেগম, আমাদের কথা অনলাইন নিউজ পোর্টালের প্রধান সম্পাদক পুরবী পরমিতা বোস, ঢাকা সিডনি ইনসাইডারের সম্পাদক আজাদ কবির, অস্ট্রেলিয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অর্ক হাসান, আইপিডিসি নেতা মোহাম্মদ আবু ইউসুফ, রেজাউল করিম, ইঞ্জিনিয়ার আব্দুল হোসাইনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নিউজ২৪ দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে পরিবেশনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ ও সম্পৃক্ততা জোরদার করতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
তারা নিউজ ২৪ এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও স্বাধীন, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে নিউজ ২৪ এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন করেন। পরে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।
What's Your Reaction?