অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

ঢাকার সাভারের আশুলিয়ায় সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ভোররাত প্রায় তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ভুক্তভোগী আব্দুস সালাম ও তার ছেলে জানান, ডাকাতরা ঘরে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আলমারি ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুটে নেয়। একপর্যায়ে তাদের বেঁধে রেখে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তারা আরও বলেন, ডাকাতরা চলে যাওয়ার পর আমরা ৯৯৯-এ ফোন দিলে স্থানীয় লোকজন ও পুলিশ এসে আমাদের উদ্ধার করে। ঘটনার পর সকালে প্রতিবেশীরা এগিয়ে এসে পরিবারের সদস্যদের বাঁধন খুলে দেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ

অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট
ঢাকার সাভারের আশুলিয়ায় সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ভোররাত প্রায় তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ভুক্তভোগী আব্দুস সালাম ও তার ছেলে জানান, ডাকাতরা ঘরে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আলমারি ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুটে নেয়। একপর্যায়ে তাদের বেঁধে রেখে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তারা আরও বলেন, ডাকাতরা চলে যাওয়ার পর আমরা ৯৯৯-এ ফোন দিলে স্থানীয় লোকজন ও পুলিশ এসে আমাদের উদ্ধার করে। ঘটনার পর সকালে প্রতিবেশীরা এগিয়ে এসে পরিবারের সদস্যদের বাঁধন খুলে দেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, ৯৯৯- এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে বাদি থানায় লিখিত অভিযোগ করেছেন। ডাকাতির ঘটনায় জারিতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করে দিয়েছে। অপরাধী যেই হোক না কেনো, আইনের শাসন নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। এদিকে দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow