অস্ত্র ও গুলিসহ সাবেক যুবদল নেতা সোনামনি গ্রেপ্তার
নাটোরের লালপুরে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ঈশ্বরদী উপজেলার যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। সোমবার (১৮ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সামিউল ,কাজল, মনিরুজ্জামানসহ তিন সহযোগীকেও আটক করা হয়। গ্রেপ্তার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে লালপুর থানায় মামলা দায়ের হয়েছে।
নাটোরের লালপুরে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ঈশ্বরদী উপজেলার যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
সোমবার (১৮ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সামিউল ,কাজল, মনিরুজ্জামানসহ তিন সহযোগীকেও আটক করা হয়।
গ্রেপ্তার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে লালপুর থানায় মামলা দায়ের হয়েছে।
What's Your Reaction?