অস্ত্র মামলায় ল্যাংড়া রুবেল ও সহযোগী কারাগারে

  রাজধানীর রূপনগর এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ল্যাংড়া রুবেল ও তার সহযোগী তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অস্ত্র আইনে দায়ের করা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়। বুধবার (১২ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় অভিযান চালায়। আরও পড়ুন ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ এসময় একটি খয়েরি রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ। তবে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে সেটি আটক করা হয়। পরে গাড়ি থেকে ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকারটির চালক পালিয়ে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারের পর

অস্ত্র মামলায় ল্যাংড়া রুবেল ও সহযোগী কারাগারে

 

রাজধানীর রূপনগর এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ল্যাংড়া রুবেল ও তার সহযোগী তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অস্ত্র আইনে দায়ের করা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় একটি খয়েরি রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ। তবে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে সেটি আটক করা হয়। পরে গাড়ি থেকে ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকারটির চালক পালিয়ে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারের পর রুবেলকে তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপনগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। মামলাটির তদন্ত চলছে।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow