অস্বাস্থ্যকর পণ্য রাখায় ‘স্বপ্ন’কে জরিমানা

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ‘স্বপ্ন’ সুপার শপসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও হাবিবুর রহমান পৃথক পৃথক অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষণ, কৃষি বিপণন ও বিএসটিআই আইনে এ জরিমানা আদায় করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে দালাল বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মূল্যতালিকা সংরক্ষণ না করায় ব্যবসায়ী মো. রুবেলকে এক হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ী খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য রাখায় স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা, বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী রাকিবুল হাসানকে ১০ হাজার টাকা এবং পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম অ

অস্বাস্থ্যকর পণ্য রাখায় ‘স্বপ্ন’কে জরিমানা

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ‘স্বপ্ন’ সুপার শপসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও হাবিবুর রহমান পৃথক পৃথক অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষণ, কৃষি বিপণন ও বিএসটিআই আইনে এ জরিমানা আদায় করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে দালাল বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মূল্যতালিকা সংরক্ষণ না করায় ব্যবসায়ী মো. রুবেলকে এক হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ী খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য রাখায় স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা, বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী রাকিবুল হাসানকে ১০ হাজার টাকা এবং পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছর ৩ নভেম্বর রংপুর নগরীতে সুপারশপ ‘স্বপ্ন’-এর বিরুদ্ধে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল মামুনের নেতৃত্বে নগরীর একটি শাখায় এ অভিযান পরিচালিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow