অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ‘পাবনা দই ঘর’-কে ১ লাখ টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদী উপজেলার দই, ঘি ও অন্যান্য মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাবনা দই ঘর’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুত খাবার খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে রাখা, পোড়া তেল ব্যবহার, নিবন্ধন ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ‘পাবনা দই ঘর’-কে ১ লাখ টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদী উপজেলার দই, ঘি ও অন্যান্য মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাবনা দই ঘর’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুত খাবার খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে রাখা, পোড়া তেল ব্যবহার, নিবন্ধন ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

অভিযানে সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ।

এ সময় ঈশ্বরদী উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আবু কায়সার অভিযানে সহযোগিতা করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow