অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা ৩ লাখ টাকা

শরীয়তপুরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ‘ড্রীমল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ নামের একটি খাদ্য প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।  রোববার (৫ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (বিশুদ্ধ খাদ্য আদালত) এ রায় ঘোষণা করেন। রায় প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট লাভলী শীল। আদালত সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার উত্তর প্রান্ত এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিয়মিত মনিটরিং অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্য প্রক্রিয়াকরণে মানদণ্ড লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় শরীয়তপুর একটি মামলা দায়ের করে। প্রতিষ্ঠানের মালিক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৩ ও ৩৫ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত রোববার এই রায় প্রদান

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা ৩ লাখ টাকা

শরীয়তপুরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ‘ড্রীমল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ নামের একটি খাদ্য প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (বিশুদ্ধ খাদ্য আদালত) এ রায় ঘোষণা করেন।

রায় প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট লাভলী শীল।

আদালত সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার উত্তর প্রান্ত এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিয়মিত মনিটরিং অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্য প্রক্রিয়াকরণে মানদণ্ড লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় শরীয়তপুর একটি মামলা দায়ের করে।

প্রতিষ্ঠানের মালিক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৩ ও ৩৫ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত রোববার এই রায় প্রদান করেন। রায়ে অভিযুক্তকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য জানান, জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশুদ্ধ খাদ্য আদালত ও আমাদের কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। আজকের এই রায়ের মাধ্যমে ভোক্তাদের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও আইনি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow