অ্যাপ না খুলেই হোয়াটসঅ্যাপের চ্যাট করা যাবে

  অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চ্যাটিং অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে পারে হোয়াটসঅ্যাপ। নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি, যার নাম দেওয়া হয়েছে ‘নোটিফিকেশন বাবলস’। এই সুবিধার মাধ্যমে অ্যাপ না খুলেও সরাসরি চ্যাট দেখা ও রিপ্লাই করা সম্ভব হবে বলে জানা গেছে। তবে ফিচারটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনো উন্মুক্ত হয়নি। নতুন এই সিস্টেমে কোনো মেসেজ এলে তা স্ক্রিনে ছোট ফ্লোটিং বাবল আকারে দেখা যাবে। ব্যবহারকারী অন্য কোনো অ্যাপে কাজ করলেও সেই বাবলে ট্যাপ করলেই চ্যাট উইন্ডো খুলে যাবে এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার সুযোগ পাওয়া যাবে। ফলে বারবার হোয়াটসঅ্যাপ খুলতে হবে না, আর মাল্টিটাস্কিং আরও সহজ হয়ে যাবে। এই ফিচারটির কাজ অনেকটা ফেসবুক মেসেঞ্জারের ‘চ্যাট হেডস’-এর মতো হবে। বাবলের ভেতরে প্রোফাইল ছবি এবং হোয়াটসঅ্যাপ আইকন দেখা যেতে পারে। এতে ক্লিক করলে ছোট একটি ভাসমান চ্যাট উইন্ডো খুলবে, যেখান থেকে দ্রুত মেসেজের জবাব দেওয়া যাবে। প্রযুক্তিগতভাবে ফিচারটি অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের ভার্সনে এটি

অ্যাপ না খুলেই হোয়াটসঅ্যাপের চ্যাট করা যাবে

 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চ্যাটিং অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে পারে হোয়াটসঅ্যাপ। নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি, যার নাম দেওয়া হয়েছে ‘নোটিফিকেশন বাবলস’। এই সুবিধার মাধ্যমে অ্যাপ না খুলেও সরাসরি চ্যাট দেখা ও রিপ্লাই করা সম্ভব হবে বলে জানা গেছে। তবে ফিচারটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনো উন্মুক্ত হয়নি।

নতুন এই সিস্টেমে কোনো মেসেজ এলে তা স্ক্রিনে ছোট ফ্লোটিং বাবল আকারে দেখা যাবে। ব্যবহারকারী অন্য কোনো অ্যাপে কাজ করলেও সেই বাবলে ট্যাপ করলেই চ্যাট উইন্ডো খুলে যাবে এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার সুযোগ পাওয়া যাবে। ফলে বারবার হোয়াটসঅ্যাপ খুলতে হবে না, আর মাল্টিটাস্কিং আরও সহজ হয়ে যাবে।

এই ফিচারটির কাজ অনেকটা ফেসবুক মেসেঞ্জারের ‘চ্যাট হেডস’-এর মতো হবে। বাবলের ভেতরে প্রোফাইল ছবি এবং হোয়াটসঅ্যাপ আইকন দেখা যেতে পারে। এতে ক্লিক করলে ছোট একটি ভাসমান চ্যাট উইন্ডো খুলবে, যেখান থেকে দ্রুত মেসেজের জবাব দেওয়া যাবে।

প্রযুক্তিগতভাবে ফিচারটি অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের ভার্সনে এটি ভালোভাবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি চালাতে অতিরিক্ত পারমিশনের প্রয়োজন হতে পারে, যেমন ‘ড্রো ওভার আদার অ্যাপস’। তাই সব ডিভাইসে এটি একসঙ্গে নাও আসতে পারে।

তবে আইওএস ব্যবহারকারীদের জন্য এই সুবিধা থাকবে না, কারণ অ্যাপলের অপারেটিং সিস্টেমে এই ধরনের ফ্লোটিং বাবল সাপোর্ট নেই। ফলে আপাতত এই ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সীমিত থাকবে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow